ফের বির্তকে নোবেল - The News Lion

ফের বির্তকে নোবেল

 


দি নিউজ লায়ন;  ঈদের দিন নগর বাউল ও বিখ্যাত শিল্পী জেমসকে নিয়ে আপত্তিকর ও কূরুচিপূর্ণ পোস্ট করে ফের বির্তকে জড়ান নোবেল। জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে ‘চোর’ বলেও উল্লেখ করেছেন নোবেল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন সঙ্গীত জগত থেকে সাধারণ মানুষ। 


যদিও এব্যপারে নোবেল দাবি করছেন, তাঁর ফেসবুক হ্যাক হয়েছে। তবে তা আংশিক। গত শুক্রবার সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর পেজের অ্যাডমিন দুইজন, সেই সঙ্গে এডিটরসহ আছেন মোট ২৭ জন। এটা একটু ওপরের লেভেল হ্যাক হয়েছে। ভারতে ফেসবুকের আঞ্চলিক দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। বলেছেন, ভারতে কাজ না হলে প্রয়োজনে সিলিকন ভ্যালি পর্যন্ত যাবেন তিনি। তবে অনেকে বলছেন ইচ্ছা করেই নোবেল এমনটা করছেন।     


জেমসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেছেন ‘নোবেল তো অ্যাটেনশন সিকার। আলোচনায় থাকতে চায়। গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, নোবেল খুব বাজে একটি কাজ করেছেন। সিনিয়র শিল্পীদের সম্মান না জানিয়ে চলা সম্ভব না। নোবেল শাস্তিযোগ্য অপরাধ করেছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.